Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় তরুণের মৃত্যু

ছোটন সরদার road accident

রাজশাহী নগরে সড়ক দুর্ঘটনায় রিফাত (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) রাতে নগরের রাজপাড়া থানার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিফাত নগরের বোয়ালিয়া থানার কলাবাগান এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম রকি ও মায়ের নাম আরিফা আক্তার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রিফাত। পরে প্রত্যক্ষদর্শীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টা ১০ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজপাড়া থানার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মরদেহটি আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news