Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে মসজিদের দানবাক্স ভেঙে চুরির চেষ্টা, আটক ১

ছোটন সরদার Detention 1

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জামে মসজিদে দানবাক্স ভেঙে টাকা চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাকে স্থানীয়দের সহায়তায় আটক রেখে সংশ্লিষ্টদের কাছে সোপর্দ করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মসজিদের ভেতরে থাকা দানবাক্স ভেঙে টাকা চুরি করার চেষ্টা করছিল ওই ব্যক্তি। এ সময় মসজিদে দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষী (সিকিউরিটি গার্ড) ও এতেকাফে থাকা এক ব্যক্তি বিষয়টি টের পান। তারা সাহসিকতার সঙ্গে এগিয়ে গিয়ে তাকে হাতেনাতে ধরে ফেলেন।

পরে মসজিদে উপস্থিত অন্যান্য মুসল্লি ও স্থানীয় লোকজন সেখানে জড়ো হন এবং তাকে আটক রাখেন।

এ বিষয়ে মসজিদ কর্তৃপক্ষ জানায়, ঘটনার পর বিষয়টি সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে জন্য নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news