Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১১ মার্চ ২০২৬
০৫:২৩ অপরাহ্ন

রাবিতে ইসলামী ছাত্রশিবিরের ‘১১ মার্চ শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

ছোটন সরদার 'March 11th is Martyr's Day'

‘১১ মার্চ শহীদ দিবস’ উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা করেছে ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (১১ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আয়োজকদের দাবি, সভায় প্রায় ২০০ থেকে ২৫০ জন নেতা–কর্মী ও শিক্ষার্থী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. আবুল হাশেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ এবং ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগরীর সাবেক সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

সভায় সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল। সঞ্চালনা করেন শাখার সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের রাবি শাখার সাবেক সভাপতি নুরুজ্জামান।

বক্তারা বলেন, ১৯৮২ সালের ১১ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিহার চত্বরে ইসলামী ছাত্রশিবির আয়োজিত এক নবাগত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিপক্ষ ছাত্রসংগঠনের হামলায় সংগঠনের চার কর্মী—সাব্বির, হামিদ, আইয়ুব ও জাব্বার নিহত হন। সেই ঘটনার স্মরণে প্রতি বছর ১১ মার্চ দিনটিকে ‘শহীদ দিবস’ হিসেবে পালন করে আসছে ইসলামী ছাত্রশিবির।

বক্তারা ওই ঘটনার জন্য দায়ীদের বিচার দাবি করেন। একই সঙ্গে তারা বলেন, অতীতেও বিভিন্ন সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতা–কর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা ঘটেছে বলে তারা দাবি করেন।

সভায় বক্তারা শহীদদের স্মরণে দোয়া ও তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news