Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১২ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে সিএনজি ও অটোরিকশা মালিক–শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছোটন সরদার Distribution of Eid goods

রাজশাহীতে সিএনজি ও অটোরিকশা মালিক–শ্রমিকদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজশাহী জেলা মিশুক, বেবীট্যাক্সি, ট্যাক্সিকার ও সিএনজি চালিত অটোরিকশা মালিক সমিতি।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরের বোয়ালিয়া থানার রেলগেট এলাকায় অবস্থিত ট্যাম্পুস্ট্যান্ড প্রধান কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সমিতির প্রায় ৩০ থেকে ৪০ জন সদস্যের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মাইনুল হক হারু, সাধারণ সম্পাদক শ্যামল শেখ এবং সহসভাপতি হায়দার আলীসহ সমিতির অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান কমিটি মালিক–শ্রমিকদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে কন্যাদান সহায়তা, শিক্ষা ভাতা, মৃত্যুকালীন সহায়তা এবং চিকিৎসা ভাতা প্রদান করা হয়েছে। ঈদকে সামনে রেখে সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে তাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পেরেছেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

বিতরণ করা ঈদ সামগ্রীর মধ্যে ছিল সেমাই, দুধ, চিনি ও পোলাওয়ের চাল।

আয়োজকেরা জানান, ঈদ সামগ্রী বিতরণ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news