Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

ট্রেনে ঈদযাত্রা শুরু, নাড়ির টানে ছুটছে ঘরমুখী মানুষ

অনলাইন ডেস্ক Eid journey begins by train

পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। এ উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে বাড়ি ফিরছেন তারা। শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে রেলপথে শুরু হয়েছে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা। কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়।

এ ছাড়া ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ও ভোর সাড়ে ৬টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনও ছেড়ে যাবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, এখন পর্যন্ত নেই কোনো শিডিউল বিপর্যয়। নেই যাত্রীচাপও। তবে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে কিছুসংখ্যক যাত্রীকে যাত্রা করতে দেখা গেছে। এই রেলস্টেশনে দেখা যায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তা-ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন যাত্রী এড়াতে প্ল্যাটফর্মের বাইরে বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে। মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news