Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৩ মার্চ ২০২৬
০৮:২০ অপরাহ্ন

ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে ছুটছে মানুষ

বিজয়বাংলা নিউজ:- People are rushing to share the joy of Eid

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা শুরু হয়েছে। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এরইমধ্যে বাড়ি ফিরছেন তারা।বাংলাদেশ রেলওয়ের আয়োজনে আনুষ্ঠানিকভাবে শুক্রবার (১৩ মার্চ) ভোর থেকে রেলপথে শুরু হয়েছে বাড়ি ফেরা মানুষের ঈদযাত্রা।কমলাপুর রেলস্টেশন থেকে ভোর ৬টায় রাজশাহীর উদ্দেশে আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়।

এছাড়া ভোর ৬টা ১৫ মিনিটে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ও ভোর সাড়ে ৬টায় সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়। পর্যায়ক্রমে সূচি অনুযায়ী অন্যান্য ট্রেনও ছেড়ে যাবে বলে জানিয়েছে স্টেশন কর্তৃপক্ষ।

সরজমিনের কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, এখন পর্যন্ত নেই কোনো শিডিউল বিপর্যয়। নেই যাত্রীচাপও। তবে সিলেট অভিমুখী পারাবত এক্সপ্রেস ট্রেনের ছাদে কিছুসংখ্যক যাত্রীকে যাত্রা করতে দেখা গেছে।

এই রেলস্টেশনে দেখা যায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কয়েক স্তরের নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে। টিকিটবিহীন যাত্রী এড়াতে প্ল্যাটফর্মের বাইরে বাঁশের বেষ্টনী দেওয়া হয়েছে। মোতায়েন ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news