Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

টেকনাফে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Fugitive accused in gang rape case arrested

কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার পলাতক আসামি নেওয়াজ শরীফ (২৬) গ্রেফতার হয়েছে। 

বিজয়বাংলা নিউজকে র‌্যাব জানিয়েছে, বিগত ১৭ ফেব্রুয়ারি রাতে টেকনাফের সাবরাং ইউনিয়নে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়। মামলার প্রধান আসামি জিয়াবুল হক বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে মেরিন ড্রাইভ সংলগ্ন একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যায়। সেখানে জিয়াবুল ও তার সহযোগী নেওয়াজ জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যায়।

অবশেষে গোপন সংবাদে গত ১৩ মার্চ রাত সাড়ে ৯টায় র‌্যাব-১৫-এর একটি আভিযানিক দল কক্সবাজার শহরের কলাতলি এলাকায় অভিযান চালিয়ে রামাদা হোটেলের সামনে থেকে মামলার এজাহারনামীয় পলাতক আসামি নেওয়াজকে গ্রেফতার করে। ধৃত নেওয়াজ টেকনাফ হ্নীলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাদিমুড়ার আমির আলীর ছেলে।

গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news