
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় সৌদি আরব সরকারের পাঠানো উপহার হিসেবে পাওয়া খেজুর বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ খেজুর বিতরণ করা হয়েছে। সে সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা।আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন (কর্মকর্তা) আব্দুল আলিম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম সহ অন্যান্যরা। সৌদি আরবের উপহার হিসেবে পাওয়া এসব খেজুর সরকারের মাধ্যমে দেশের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে গোমস্তাপুর উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানাসহ মোট ৪৫টি প্রতিষ্ঠানের মাঝে ১৬০ প্যাকেট খেজুর বিতরণ করা হয়েছে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।