Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ মার্চ ২০২৬
১২:০০ অপরাহ্ন

গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে, ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই

অনলাইন ডেস্ক সড়কমন্ত্রী Sheikh Rabiul Alam

গণপরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঈদযাত্রায় গণপরিবহনে কোনো সংকট হবে না। দূরপাল্লার সব বাসকে পর্যাপ্ত জ্বালানি দেওয়া হচ্ছে। তেল সংকটকে অজুহাত বানিয়ে ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন ও টার্মিনালে নারী টয়লেট উদ্বোধন উপলক্ষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এই পরিদর্শন করেন তিনি।

সড়কমন্ত্রী বলেন, মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে দেখেছি, কেউ সরকার নির্ধারিত ভাড়ার বেশি নিচ্ছে না। অনেকে নির্ধারিত ভাড়ার চেয়ে কমেই যাত্রী পরিবহন করছেন। শৃঙ্খলার সঙ্গে একদিক দিয়ে টার্মিনালে বাস ঢুকছে, আবার যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে যাচ্ছেন।

এসময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news