Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৭ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

লালপুরে দোকানির পিটুনিতে ক্রেতার মৃত্যু

অনলাইন ডেস্ক: Shopkeeper beats customer to death

নাটোরের লালপুরে সিমেন্ট কেনাবেচা নিয়ে বিরোধের জেরে এক দোকানির মারধরে আব্দুস সামাদ (৪০) নামের এক ক্রেতার মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। নিহত আব্দুস সামাদ উপজেলার কদিমচিলান ইউনিয়নের শেখচিলান গ্রামের মোমিন মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১২ মার্চ) সিমেন্ট কেনাবেচা নিয়ে ব্যবসায়ী রুহুল আমিনের সঙ্গে ক্রেতা সামাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুহুল আমিন লোহার রড দিয়ে সামাদের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তার মৃত্যু হয়।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, নিহতের বাবা মোমিন মণ্ডল বাদী হয়ে রুহুল আমিন, তার ছোট ভাই তরিকুল ইসলামসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের ভিত্তিতে তরিকুল ইসলামকে আটক করা হয়েছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news