Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৮ মার্চ ২০২৬
০১:০০ অপরাহ্ন

বদলগাছীতে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রতিনিধি,বদলগাছী(নওগাঁ) Distribution of Eid items among the helpless and distressed

নওগাঁর বদলগাছীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর প্রত্যাশা ক্লাবের উদ্যোগে ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রত্যাশা ক্লাবের উপদেষ্টা এস এম মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য জনাব ফজলে হুদা বাবুল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউন নবী স্যান্ডো

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মামুন হাসান,মিঠাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান,সিনিয়র সহ-সভাপতি মীর মহীউদ্দীন আলমগীর,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

আয়োজকরা জানান, ঈদুল ফিতর উপলক্ষে এলাকার দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে ইসমাইলপুর প্রত্যাশা ক্লাবের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন এলাকার মোট ১২০ জন অসহায় নারী ও পুরুষের মাঝে উন্নত মানের ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news