কক্সবাজারে 'বিশেষ কম্বিং অপারেশন ২০২৬' এর ৬ষ্ঠ ধাপে বাঁকখালী নদী, নাজিরারটেক ও সোনাদিয়া চ্যানেলে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দি জাল ১৫টি জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
বুধবার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদার সার্বিক নির্দেশনায় সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পালের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়।
সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে অভিযানে সহযোগিতায় ছিলেন কোস্ট গার্ড পূর্ব জোনের বিসিজি স্টেশন।