Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ১৯ মার্চ ২০২৬ | ০২:০৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপলক্ষে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ১৯ মার্চ ২০২৬

‎চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে,প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার রহনপুর ইউসুব আলী সরকারি মাঠে আয়োজিত অনুষ্ঠানে বাস্তবায়নে বাংলাদেশ জামায়াতে ইসলাম উপজেলা শাখা। এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, সবাইকে সাথে নিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা।

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে,প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে দুস্থ ও গরিব জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।