Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মার্চ ২০২৬
০৫:১৩ অপরাহ্ন

নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Distribution of saris, lungis and cash on the occasion of Eid

নওগাঁর নিয়ামতপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  দুস্থ ও গরিব জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে শাড়ি, থ্রি-পিস, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার  (১৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সহায়তা বিতরণ করা হয়।  প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত বরাদ্দকৃত এ সহায়তা উপজেলা প্রশাসনের আয়োজনে বিতরণ করা হয়েছে। 

 বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসনের সংসদ   সদস্য মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আরও বলেন, সবাইকে সাথে নিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news