Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মার্চ ২০২৬
০৬:২৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ Distribution of gifts on the occasion of Eid

‎চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও গরিব জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা হিসেবে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বৈকালে রহনপুর ইউসুব আলী সরকারি মাঠ। আয়োজন করেন এম ফেরদৌস ইসলাম খোকন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফিরোজ। আরো উপস্থিত ছিলেন শিক্ষক সিরাজুল ইসলাম, সাবেক কাউন্সিলর রবিউল ইসলাম বাচ্চু, সাদিকুল ইসলাম। উপকারভোগীরা জানান এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপকারভোগীরা।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news