Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৯ মার্চ ২০২৬
০৭:৪০ অপরাহ্ন

ইরানি তেলের বিধি-নিষেধ শিথিল করতে পারে

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্র Restrictions on Iranian oil eased

বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সাগরে থাকা ইরানি তেলের ওপর থেকে বিধিনিষেধ শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে যুক্তরাষ্ট্র একতরফাভাবে তাদের নিজস্ব জরুরি মজুত থেকেও তেল বাজারে ছাড়তে পারে।

চলতি সপ্তাহের শুরুর দিকে বেসেন্ট জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের অবগতিতেই ইরানের তেলবাহী ট্যাংকারগুলো হরমুজ প্রণালি অতিক্রম করছে। এটি বিশ্ববাজারে জ্বালানির জোগান সচল রাখতে সাহায্য করছে।

তবে ইরানি জ্বালানি তেলের ওপর থাকা মার্কিন বিধি-নিষেধ শিথিলের বিষয়ে বিস্তারিত তথ্য আরও পরে পাওয়া যাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, পেন্টাগনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পারস্য উপসাগরীয় অঞ্চলে ওয়াশিংটনের মিত্র দেশগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য ইরানকে সতর্ক করে দিয়েছেন।

তিনি বলেন, সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ইরানের রয়েছে। আগামী দিনগুলোতে আরব মিত্র বা আরব দেশগুলোকে লক্ষ্যবস্তু বানিয়ে তাদের জন্য কোনও সংকট বা অশান্তি সৃষ্টি করা ইরানের উচিত হবে না।

সূত্র: আল জাজিরা

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news