Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২২ মার্চ ২০২৬ | ১২:০২ অপরাহ্ন

ঈদে বিছিন্ন ঘটনায় সারাদেশে নিহত ৩৭ আহত অর্ধশতাধিক

আবুল কালাম আজাদ:- ২২ মার্চ ২০২৬

২০ মার্চ থেকে ২২ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিছিন্ন ঘটনায় অন্তত ৩৭ জন নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও পত্রপত্রিকীয় প্রকাশিত তথ্যে এসব নিহত ও আহতের খবর জানাগেছে।

কুমিল্লায় বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ১৪:-

কুমিল্লায় পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকেই আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকার রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এখনও হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. মমিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার ঈদের দিন রাত ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে চট্টগ্রাম থেকে আসা একটি মেইল ট্রেন ধাক্কা দেয়। এতে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পুলিশ, সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত থেকে উদ্ধারকাজ পরিচালনা করছেন।

ফেনী :-

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত  হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার (২২ মার্চ) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হতাহতদের নাম-পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

মহিপাল হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী-রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হচ্ছিল। এমতবস্থায় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে পেছন থেকে ধাক্কা দেয়। 

এ ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্স চালকের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে পেছনে মোটরসাইকেল ও আরও কিছু বাসের জট লেগে যায়। তার কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। এতে বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় একজন মোটরসাইকেল আরোহী, বাসের সুপারভাইজার, ও একজন যাত্রী নিহত হন।

জামালপুর:-

জামালপুরের দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ব্রহ্মপুত্র নদে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। পুরোনো ও ঝুঁকিপূর্ণ সেতুটিতে অতিরিক্ত চাপের কারণে ঘটেছে এই দুর্ঘটনা। উদ্ধার অভিযানে অংশ নেয় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, বিএনপি নেতাকর্মী ও স্থানীয় জনগণ। 

শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতরের দিন বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী সন্তান মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব, তার ১২ বছর বয়সী মেয়ে খাদিজা,  বেলতলি এলাকার হাবিবুল্লাহর ছেলে আবির হোসেন ও নিহাদ নামের এক শিশু

নাটোর :-

নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাঈম হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় অপর দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদর উপজেলার একডালা শান্তি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম সদর উপজেলার নারায়ণপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- শফিকুল ইসলাম (২৫) নারায়ণপুর একডালা এলাকার মনসুর আলীর ছেলে এবং হয়বতপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে রাব্বি ইসলাম (২৪)

চুয়াডাঙ্গায় :-

পূর্ববিরোধের জেরে ঈদের নামাজ শেষে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার দুপুরে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ডাউকি ইউনিয়নের ছত্রপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ওসি বনি ইসরাইল।

নিহতরা হলেন- গ্রামের প্রয়াত ইংরেজ কাজির ছেলে নাজিম উদ্দীন কাজি (৭৫) এবং নাবু কাজির ছেলে শিমুল কাজি (১৮)

চট্রগ্রাম:-

ঈদের দিনে চট্টগ্রামে বাস উল্টে

নিহত ১, আহত ২৫:-

ঈদের দিন দুপুরে চট্টগ্রামের পটিয়ায় একটি যাত্রীবাহী বাস উল্টে মোহাম্মদ কাশেম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ২৫ জন।

শনিবার (২১ মার্চ) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের পাইকপাড়া পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

 পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. হারুনুর রশিদ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন। 

★বগুড়া :-

বগুড়ার আদমদীঘি উপজেলায় বোনের বাড়িতে ঈদ উদযাপন করতে এসে প্রতিপক্ষের নৃশংস হামলায় উম্মে হাবিবা উর্মি (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় বোন, বোনের স্বামী ও দুই সন্তানসহ অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার উজ্জ্বলতা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় গতকাল সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন দুজন। নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার কাপাসিয়া গ্রামের মো. আব্দুল আলীর ছেলে মো. রুবেল মিয়া (২০) ও ময়মনসিংহ সদর উপজেলার বাউন্ডারি রোড এলাকার মো. গোলাম মাওলার মেয়ে রীতি আক্তার (৮)। নিহত দুজনই সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন।

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস সড়কের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৮ যাত্রী। চট্টগ্রাম-কক্সবাজার বাইপাস মহাসড়কের পটিয়া ভাটিখাইন এলাকায় এ ঘটনা ঘটে।

এদিকে মিরসরাইয়ে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত হয়েছেন। নিহত এনামুল হক (আইয়ুব) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাঘ গ্রাম এলাকার মৃত শামসুল হকের ছেলে।

নড়াইল: নড়াইল সদর উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত তরুণের নাম রাব্বী মোল্যা (২০)। তিনি নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে।

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান এলাকায় সড়ক দুর্ঘটনায় আব্দুল গফুর নামের সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল গফুর হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নের বাগআঁচড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে।

মাদারীপুর: শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় মো. শাহাদাত খলিফা (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শাহাদাত শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড নিয়ামতকান্দি গ্রামের হিরু খলিফার ছেলে। সে ওই এলাকার দ্বিতীয়াখণ্ড নূর ই আলম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র।

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গার বানায় ঈদের দিন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে জিহাদ শেখ (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে। নিহত জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ঈদের দিন ঘুরতে বের হয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সুরুজ (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত সুরুজ চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার বাসিন্দা স্বপনের ছেলে।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু হয়েছে। নিহত শরীফুল ইসলাম (৩০) ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) সুইচ বোর্ড অ্যাটেনডেন্স কর্মকর্তা ছিলেন। তিনি উপজেলার টুপুরিয়া গ্রামের মোকসেদ আলী শেখের ছেলে।






২০ মার্চ থেকে ২২ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বিছিন্ন ঘটনায় অন্তত ৩৭ জন নিহত ও অর্ধশতাধিক আহতের ঘটনা ঘটেছে।--সংগৃহীত ছবি