Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ১১ ফেব্রুয়ারি ২০২৪ | ১২:১৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ১১ ফেব্রুয়ারি ২০২৪

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের মামলায় সুভাস ভগত(৩৩) নামে একজনকে  যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

রবিবার (১১ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা: আদীব আলী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

সুভাস শিবগঞ্জ পৌর আলীডাঙ্গা এলাকার ফাষ্টো ভগতের ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৭ মার্চ কানসাট নয়ন ফিলিং ষ্টেশন এলাকায়  অভিযান চালায় র‌্যাব।  এ সময় ২টি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার হয় সুভাস। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় মামলা করে র‌্যাবের উপ-পরিদর্শক কামরুল ইসলাম। ২০২২ সালের ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহুল হক অভিযোগপত্র জমা দেন।


চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন