Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ ফেব্রুয়ারি ২০২৪
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চাঁপাইনবাবগঞ্জে একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Life in arms case

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের মামলায় সুভাস ভগত(৩৩) নামে একজনকে  যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত।

রবিবার (১১ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক মোহা: আদীব আলী আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 

সুভাস শিবগঞ্জ পৌর আলীডাঙ্গা এলাকার ফাষ্টো ভগতের ছেলে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান, ২০২২ সালের ২৭ মার্চ কানসাট নয়ন ফিলিং ষ্টেশন এলাকায়  অভিযান চালায় র‌্যাব।  এ সময় ২টি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার হয় সুভাস। এ ঘটনায় পরদিন শিবগঞ্জ থানায় মামলা করে র‌্যাবের উপ-পরিদর্শক কামরুল ইসলাম। ২০২২ সালের ১৫ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মেসবাহুল হক অভিযোগপত্র জমা দেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news