Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ২৫ মার্চ ২০২৬ | ০৪:২৫ অপরাহ্ন

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ ২০২৬

রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. এরশাদ আলী (ইশা)-এর সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় জেলা পরিষদের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, উপ-সহকারী প্রকৌশলী  এ. কে. এম. আনোয়ার হোসেন, ,  উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলী,প্রধান সহকারী এস. এম. আল মতিন সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সভায় নবনিযুক্ত প্রশাসক সকলের সঙ্গে পরিচিত হন এবং জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।


রাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত