Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ মার্চ ২০২৬
০৮:৪১ অপরাহ্ন

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের স্বাধীনতা দিবসের র‍্যালি ও পথসভা

ছোটন সরদার Independence Day rallies and street meetings

রাজশাহী মহানগরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত পথসভা করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সংগঠনটির রাজশাহী মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে বোয়ালিয়া মডেল থানার আওতাধীন বরেন্দ্র জাদুঘর মোড় থেকে র‍্যালিটি শুরু হয়। পরে মনি চত্বর, সোনাদীঘি মোড় ও মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। র‍্যালি ও পথসভায় প্রায় ১২০ থেকে ১৫০ জন অংশ নেন।

পথসভায় বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক মো. জহির রায়হান, প্রচার ও মিডিয়া সম্পাদক মো. মাহমুদুল হাসান মাসুম এবং সাহিত্য সম্পাদক মো. খালিদ হাসান মুক্তি।

বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারীদের জাতি চিরদিন স্মরণ করবে। তারা আরও বলেন, স্বাধীনতার পর বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের প্রসঙ্গ তুলে ধরে ভবিষ্যতেও জনগণের আকাঙ্ক্ষা উপেক্ষা করলে একই পরিণতি হতে পারে বলে মন্তব্য করেন।

পথসভার শেষে দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news