Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৯ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাসিক প্রশাসকের নির্দেশে নগরীর হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক: Md. Mahfuzur Rahman Riton

রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন রাসিকের পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন। রাসিক প্রশাসকের নির্দেশে মহানগরীর ১১নং ওয়ার্ডে হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। বর্ষা মৌসুমের আগে মহাননগরীর ছোট-বড় সকল ড্রেনের কাদামাটি উত্তোলনে পরিচ্ছন্ন বিভাগকে নির্দেশনা প্রদান করেছেন তিনি। হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজে ২২জন শ্রমিক নিয়োজিত রয়েছেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু জানান, মাননীয় রাসিক প্রশাসকের নির্দেশে ১১নং ওয়ার্ডে হরিজন পল্লী এলাকার ড্রেনের কাদামাটি অপসারণ কাজ শনিবার থেকে শুরু হয়েছে। এ কাজে ২২জন শ্রমিক নিয়োজিত রয়েছেন। আশা করা যায় কয়েকদিনের মধ্যে এই ড্রেনটির কাদামাটি অপসারণ কাজটি সম্পন্ন হবে। ইতোমধ্যে রাজারহাতা হতে কাদিরগঞ্জ গোরস্থান হয়ে বর্ণালীর পেছনের প্রশস্ত ড্রেনের কাদামাটি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য ড্রেনের কাদামাটি অপসারণ করা হবে। পরিচ্ছন্ন বিভাগের সকল পর্যায়ের কর্মীদের আন্তরিকতায় এ কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা হবে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news