Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ২৯ মার্চ ২০২৬ | ০৫:১৯ অপরাহ্ন

ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার

অনলাইন ডেস্ক: ২৯ মার্চ ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে এক বাবা নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও নাতিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- নিহতের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম এবং নাতি ইব্রাহিম খলিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার দিন পানির ট্যাংক নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রফিকুল ইসলাম ও তার বাবার মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, ছেলে ও নাতিরা বাঁশের লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করে। একপর্যায়ে গুরুতর আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাঈদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে ও নাতির লাঠির আঘাতে বৃদ্ধ নিহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে নিহতের শরীরের কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় মূল অভিযুক্তদের আটক করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে এক বাবা নিহত হয়েছেন। --সংগৃহীত ছবি