Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ৩০ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আলোর প্রদীপ

মোঃ সৌরভ হোসেন Md. Sourav Hossain

ভবে যেই জন সেবাব্রতী,

সেই কি মরে!

ছায়া শুধু লন্ঠন তার,

আলো অমলিন...


জগৎ জুড়িয়া হিমালয় নশ্বর,

সুধার বাণী সে তো অবিনশ্বর।

জন্ম শুধু রূপক তার,

কর্মই পরিচয়।


দিন দিশারী আলোর প্রদীপ,

শ্রুতিই সুমধুর;

সাগর তীরের পাথর নুইয়ে,

শিশিরেই বিকিরণ বক্ষ ছুঁইয়ে।


জন্মেই নয় কর্মেই পরিচয়,

বলিবে মানব ঝর্ণা ধারায়।

কবি

মোঃ সৌরভ হোসেন
দশম শ্রেণি, গোবরচাপাহাট উচ্চবিদ্যালয় 
থানা:বদলগাছী,জেলা: নওগাঁ।
© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news