Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ এপ্রিল ২০২৬
১২:৫৪ অপরাহ্ন

হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় ২৮ শিশু হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক Child dies with measles symptoms

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৩টায় ওই শিশু নিহত হয়। একই সময়ে নতুন করে ২৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মো. মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ২৮ শিশুর মধ্যে ১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৮০ শিশু।

তিনি আরও জানান, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২৭৬ শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে ১৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ সময়ে মৃত্যু হয়েছে ৭ শিশুর।

এদিকে জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ফয়সল আহমেদ বলেন, জনসংখ্যার তুলনায় ময়মনসিংহে আক্রান্তের সংখ্যা খুব বেশি নয়। আক্রান্ত শিশুদের মধ্যে প্রায় ৮০ শতাংশের বয়স ৯ মাসের নিচে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news