Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৮ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

আরসিআরইউ'র সভাপতি আলিম, সম্পাদক ইবতিদা

নিজস্ব প্রতিনিধি :- President Alim, Secretary Ibtida

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির (আরসিআরইউ) ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক রাজশাহী সংবাদের নিজস্ব প্রতিবেদক ও দ্য ডেইলি ক্যাম্পাসের কলেজ প্রতিনিধি আব্দুল আলিমকে সভাপতি এবং দৈনিক উত্তরা প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক ও বাংলাদেশ বেতারের অনুবাদক জুল ইকরাম ফেরদৌস ইবতিদাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের হাজী মুহম্মদ মহসিন ভবনে আরসিআরইউ'র নিজস্ব কার্যালয়ে এ কমিটি ঘোষণা করা হয়। 

নবগঠিত কমিটির অন্যরা হলেন— সহ-সভাপতি শাহাদাত হোসেন (পাবলিকিয়ান টুডে), সাংগঠনিক সম্পাদক আল সাকিব (দৈনিক আমাদের রাজশাহী), দপ্তর সম্পাদক মুজাহিদুল ইসলাম (দৈনিক উত্তরা প্রতিদিন) ,অর্থ সম্পাদক ফারহানা ইয়াসমিন ছন্দা (আরসি বার্তা ও দেশচিত্র), প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক ফারজানা ইসলাম মিতু (রাইজিং বিডি)। 

এছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নুসরাত নাঈম সাজিয়া (সময় জার্নাল ও ক্যাম্পাস ২৪. নিউজ) এবং ইউসুফ আলী দুলাল (অগ্রযাত্রা প্রতিদিন)।

এর আগে বিদায়ী সভাপতি আবু সাঈদ রনির সভাপতিত্বে সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিটির প্রধান পৃষ্ঠপোষক ও কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। 

এতে বিশেষ অতিথি ছিলেন কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী, ইউনিটির শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সৈয়দ আলী আহসান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এছাড়া সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, সাবেক সভাপতি শামসুন্নাহার সুইটি, সাবেক সভাপতি মোঃ আব্দুল হাকিম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী সভাপতি আবু সাঈদ রনি, বিদায়ী যুগ্ম সাধারণ সম্পাদক সুজন হোসেন ও বিদায়ী অর্থ সম্পাদক ইব্রাহিম মিয়াকে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। পরে ইউনিটির পক্ষ থেকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এদিকে নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, উপাধ্যক্ষ অধ্যাপক আবু মোঃ ইউনুছ আলী, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. হাবিবুর রহমান। 

এছাড়াও নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা ড. কেরামত আলী এমপি, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (আরটিজেএ) সভাপতি শ ম সাজু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি আব্দুল আউয়াল ও সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত, রাজশাহী ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক সামাদ খান। 

আরও শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সাংবাদিক সমিতি, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাজশাহী মহানগর ছাত্রদল, রাজশাহী মহানগর ছাত্রশিবির, রাজশাহী কলেজ ছাত্রদল, রাজশাহী কলেজ ছাত্রশিবিরসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।





© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news