Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Wednesday , ০৮ এপ্রিল ২০২৬ | ০৩:১২ অপরাহ্ন

চল্লিশোর্ধ্ব নারীরা ফলের তালিকায় বেদানা কেন রাখবেন

অনলাইন ডেস্ক ০৮ এপ্রিল ২০২৬

অভিনেত্রী মিনি মাথুর ৫০ বছর পেরোনোর পরও সুস্থ, সতেজ এবং ফিট থাকার জন্য সচেতন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বয়স বাড়ার পর থেকে শরীরের যত্নে নিয়মিত কিছু সাপ্লিমেন্ট এবং তাজা, পুষ্টিকর খাবারের দিকে তিনি বেশি গুরুত্ব দেন।

মিনি বলেন, মধ্যবয়সে নারীদের জন্য বেদানা হলো সবচেয়ে ভালো ফল। এটি শুধু পুষ্টিকর নয়, শরীরের হরমোন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং প্রদাহ কমায়।

বেদানার বিশেষ গুণ

মধ্যবয়সে মহিলাদের শরীরে ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমতে শুরু করে। বেদানার পলিফেনল উপাদান (যেমন এলাজিটানিন, এলাজিক অ্যাসিড) শরীরের হরমোন ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

বেদানায় থাকা অ্যান্থোসায়ানিন এবং পিউনিকালাজিন কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। ফলে বার্ধক্যের প্রভাব ধীর হয় এবং শরীর সুস্থ থাকে।

বেদানার প্রদাহনাশক উপাদান অস্থিসন্ধি ব্যথা ও হাড় ক্ষয় রোধে সহায়ক।

বেদানার রস রক্তপ্রবাহ ঠিক রাখে, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে। দানা খেলে ডায়েটরি ফাইবার পাওয়া যায়, যা হজমকে উন্নত করে।

পুষ্টিবিদরা বলেন, বেদানায় থাকা পলিফেনল কোষ মেরামত করতে সাহায্য করে এবং ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য বজায় রাখে। নিয়মিত খেলে ডিম্বাশয়ের কোষের ক্ষতি কমায়।

ডায়াবেটিস বিশেষজ্ঞরা বলেন, বেদানার শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এবং শরীরকে সুস্থ রাখে।

মিনি মাথুর নিয়মিত একটি ছোট কাপ বেদানার রস খাওয়ার পাশাপাশি দানা খাওয়াকেও গুরুত্ব দেন। তবে শুধু নারীদের জন্য নয়, এই ফল যে কোনো বয়সের মানুষের জন্য উপকারী।

সুতরাং, স্বাস্থ্য বজায় রাখতে বেদানাকে আর্দশ ‘সুপারফুড’ হিসেবে বিবেচনা করা যেতে পারে।

--সংগৃহীত ছবি