চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে পরীক্ষা উপকরণ দেয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, তিনবারের সফল সাবেক ওয়ার্ড কাউন্সিলর মোসলেমা বেগম, সমাজসেবক শরিফুল ইসলাম, এমদাদুল হক, মো: আলাউদ্দিন, সাবেক সহকারী শিক্ষক রফিকুল ইসলাম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, সিনিয়র শিক্ষক গোলাম কবির, মহাদেব কুমার পাল, মোহাম্মদ কামাল উদ্দিন, বিদ্যায়ী শিক্ষার্থী সাফিনা আকতার, শিক্ষার্থীদের মধ্যে ফাহমিমা আকতার দোলা, ইশরাত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো: সিফাতুল্লাহ ও জাহানারা খাতুন।
এসময় বক্তারা বিদায়ীদের উদ্দেশ্যে বলেন, এখন নষ্ট করার মত সময় নেই। পড়াশোনার প্রতি বেশি মনযোগ দিতে হবে। বুঝতে অসুবিধা হলে যেকোন সময় শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাঁরা সর্বাত্মক সহযোগিতা করবে। পরীক্ষার সময় বুঝেশুনে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিকভাবে ওএমআর শীট পূরণ করতে হবে।
নবীনদের উদ্দেশ্যে বক্তারা বলেন, তোমরা প্রাথমিকের গন্ডি পেরিয়ে মাধ্যমিকে এসেছো। নিয়মিত স্কুলে আসবে। শিক্ষকসহ বড়দের সঙ্গে শ্রদ্ধা জানিয়ে কথা বলবে। বড়রাও ছোটদের সহিত আন্তরিকতার সঙ্গে কথা বলবে।