Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১১ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

চট্টগ্রাম বিমানবন্দরে ২০০ কার্টন বিদেশি সিগারেট জব্দ

অনলাইন ডেস্ক 200 cartons of foreign cigarettes seized

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে দুবাই থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ থেকে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করা হয়েছে। 

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪০ মিনিটে বিমানবন্দরের কাস্টমস হলে এ অভিযান পরিচালিত হয়। আটক যাত্রী তৌহিদুল ইসলাম আরাফাতের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার জাফরাবাদ এলাকায়। 

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে আগত যাত্রী তৌহিদুলের লাগেজ তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগেজ থেকে ২০০ কার্টন মালবোরো ব্র্যান্ডের সিগারেট উদ্ধার করা হয়, যার বিপরীতে সরকার প্রায় ৮ লাখ ২০ হাজার টাকা রাজস্ব আদায় করেছে। 

চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, জব্দ করা সিগারেট ডিপার্টমেন্টাল মেমোরান্ডা মূল্যে জব্দ করে চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আটক যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আমদানি নিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস, কাস্টমস ইন্টেলিজেন্স ও এনএসআইসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর নজরদারি আরও জোরদার করা হয়েছে। 


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news