Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১১ এপ্রিল ২০২৬
০৯:৫৭ অপরাহ্ন

হরমুজ প্রণালিতে ঢোকার আগে ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের জাহাজ

অনলাইন ডেস্ক : US ship

ইরানের নৌবাহিনীর সতর্কতার পর হরমুজ প্রণালিতে ঢোকার আগে ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের একটি জাহাজ। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম প্রেস টিভিকে শনিবার (১১ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দাবি করেন, হরমুজ প্রণালিতে ইরানের স্থাপন করা মাইন অপসারণ শুরু করেছেন তারা। তার এ দাবির কয়েক ঘণ্টা পর ইরানের পক্ষ থেকে জানানো হলো, তাদের সতর্কতার মুখে হরমুজে প্রবেশের আগেই মার্কিনিদের জাহাজ ফিরে যেতে বাধ্য হয়েছে।

এদিকে সংবাদমাধ্যম এক্সিওস দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে নিজেদের যুদ্ধজাহাজ নিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের কোনো জাহাজ হরমুজ পার হয়নি।

রানের সঙ্গে কোনো সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ নেওয়ার কথা বলেছেন মার্কিন এক কর্মকর্তা। তিনি বলেছেন, এই জাহাজ নেওয়ার লক্ষ্য ছিল বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা যে—  চাইলে তারাও হরমুজ পার হতে পারবে।

মার্কিন কর্মকর্তা বলেছেন, উপসাগরের পূর্ব থেকে পশ্চিমদিকে তাদের যুদ্ধজাহাজটি গেছে। এরপর হরমুজ পার হয়ে আরব সাগরে এসেছে এটি।

এ ঘটনাকে ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দাবি করে জাহাজটিতে হামলার হুমকি দিয়েছে বলেও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এ কর্মকর্তা।

ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলেছে, যুক্তরাষ্ট্রের কোনো জাহাজই হরমুজ দিয়ে পার হয়নি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news