Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

কক্সবাজারে ৬৫ কোটি টাকার মাদক ধ্বংস

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : Drugs worth Tk 65 crore destroyed

কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসীর মাদক ধ্বংস কমিটি কর্তৃক বিভিন্ন মাদক মামলায় জব্দকৃত মাদক ধ্বংস করা হয়েছে।।

এরমধ্যে ২১,৯৩,২১৭ (একুশ লক্ষ তিরানব্বই হাজার দুইশত সতের) পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৬৮ লিটার দেশীয় চোলাই মদ। যার আনুমানিক সিজার মূল্য- ৬৫,৮০,১০,৪০০/- (পঁয়ষট্টি কোটি আশি লক্ষ দশ হাজার চারশত) টাকা মাত্র। 

ধ্বংস কমিটির চেয়ারম্যান ও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইরফানুল হক চৌধুরী, বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মোঃ আসিফ এবং বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ গিয়াস উদ্দিন এর উপস্থিতিতে বিভিন্ন প্রকারের এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news