Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৩ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহী কলেজে আগামীকাল শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বইমেলা

মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ 5-day book fair

‎‎রাজশাহী কলেজে আগামীকাল থেকে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বইমেলা, যা ঘিরে ইতোমধ্যে শিক্ষার্থী ও বইপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আলাদা উচ্ছ্বাস।

‎সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থা ও রাজশাহী কলেজের যৌথ উদ্যোগে কলেজ গ্রন্থাগারের সামনে বসছে এই বইমেলা। চলবে আগামী ১৪ এপ্রিল থেকে ১৮ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অংশ নেবে বিভিন্ন প্রকাশনী প্রতিষ্ঠান। পাশাপাশি যুক্ত থাকছে স্থানীয় লাইব্রেরি, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। বইমেলাকে ঘিরে আয়োজন করা হয়েছে মুক্তিযুদ্ধের গল্পপাঠ, সাহিত্য আড্ডা, তোরণোদয়ের গল্প, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান যা পুরো পরিবেশকে করে তুলবে প্রাণবন্ত।

‎বইমেলার অনুভূতি নিয়ে মনোবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রিজভী আহমেদ রোমান বলেন, নিজ কলেজে বইমেলা হওয়া সত্যিই অন্যরকম এক অনুভূতি। বইমেলা মানেই শুধু বই নয়, নতুন চিন্তা, নতুন অনুভব। আমরা এমন আয়োজনের জন্য আগ্রহ নিয়ে অপেক্ষা করি।

‎আয়োজক কমিটির আহ্বায়ক শাইখ তাসনীম জামাল বলেন, আমরা চাই এই মেলাটি হোক কবি-সাহিত্যিক ও পাঠকদের একটি মিলনমেলা। এবারের মেলায় ২৬টি স্টলে বিভিন্ন ধরনের বই থাকবে। সাহিত্য, কাব্য থেকে শুরু করে শিশুদের জন্য আলাদা স্টলও রাখা হয়েছে। পাশাপাশি থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গান ও সাংস্কৃতিক আয়োজন।

‎তিনি আরও বলেন, রাজশাহীর পাঠকদের চাহিদা ও ভালোবাসা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এই বইমেলা জ্ঞানপিপাসুদের আরও বইমুখী করবে এবং আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news