Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৪ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

গোদাগাড়ীতে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ

মুক্তার হোসেন,গোদাগাড়ী(রাজশাহী): Welcome to the Bengali New Year 1433

রাজশাহীর গোদাগাড়ীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বাংলা নতুন বছর ১৪৩৩ বরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানানো হয়। বিশেষ করে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি অতিথি (যেমন: মিস্টার জো)।

সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি গোদাগাড়ীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এরপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে আদিবাসী সাঁওতাল নৃত্যের মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেওয়া হয়।

বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুস সাদাত রত্ন, সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলাম এবং গোদাগাড়ী ভূ-উপরিস্থ পানি পরিশোধন সংস্থার প্রকল্প পরিচালক (হুনান কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং গ্রুপ) মিস্টার জো।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক সাইদুর রহমান, গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) মোমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হযরত আলী, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোমিনুল ইসলাম রনক প্রমুখ।

দিনব্যাপী এই আয়োজনে আদিবাসী নাচ-গান ছাড়াও ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী কাবাডি ও লাঠি খেলাসহ বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রদর্শনী। প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলা চত্বর এক মিলনমেলায় পরিণত হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news