Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৬ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শঙ্কা উড়িয়ে ডিপিএলে খেলছে রূপগঞ্জ, থাকছেন মিরাজ-রাতুলরা

বিজয়বাংলা নিউজডেক্স :

বিসিবির নতুন বোর্ডের অধীনে মাঠে গড়াতে যাচ্ছে ঢাকা লিগ। সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৫ তারিখ শুরু হবে ১২ দলের এই খেলা। তার আগে চলতি মাসের ১৮ এবং ১৯ তারিখ হবে দলবদল।

গুঞ্জন উঠেছিল লিজেন্ডস অব রূপগঞ্জের অংশগ্রহণ না করা নিয়ে। তবে আজ বৃৃহস্পতিবার জানা গেল আসন্ন ঢাকা লিগে খেলবে দলটি। প্রতিবছরই বড় বাজেটের দল গঠন করে থাকে তারা। এবারও শুরুতে তারা তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছিল। তবে মাঝপথে সবাইকে ছেড়ে দেয়। গেলবারের মতো এবারো দলটির প্রধান কোচ হিসেবে থাকছেন নাজমুল হোসেন। 

আজ বৃৃহস্পতিবার দলটির মালিক লুৎফর রহমান বাদল বলেন, 'আমরা লিজেন্ডস অব রূপগঞ্জের সব খেলোয়াড়কে ছেড়ে দিয়েছিলাম। আমরা বলেছিলাম যে আমরা খেলব না। সেই সূত্র ধরেই তামিম আমাকে ফোন করেছিল, ডেকেছিল। ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া মন্ত্রীও আজকে আমাকে ডেকেছিল। দুজনের সাথেই খুব ভালো কথা হয়েছে এবং তারা অনুরোধ করেছে যাতে আমরা ক্রিকেটের (ডিপিএল) দল-বদলে অংশগ্রহণ করি, ক্রিকেটের মধ্যে থাকি। আমরা ওই অনুরোধটা রাখব, ইনশাআল্লাহ।'

এদিকে নতুন করে দলটির হয়ে এবার খেলবেন আইচ মোল্লা, সামিউন বশির রাতুল, তৌফিক খান তুষার, স্বাধীন ইসলাম, রিফাত বেগ, রোহানতদৌলা বর্ষণ। এ ছাড়া মেহেদী হাসান মিরাজকেও দেখা যেতে পারে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news