চন্দনাইশের ফতেহনগর শরিফুন্নেছা-নজীর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব চিটাগং ডায়নামিক সিটির আয়োজনে এবং সালমা আদিল ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পে ৬৫০ জন সেবাগ্রহীতাকে চক্ষু পরীক্ষা, ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয়, ৩৬০ জনের ডায়াবেটিস পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান এবং ১৬০ রোগীকে চশমা বিতরণ করা হয়। ক্যাম্পে বিভিন্ন রকম পরীক্ষা নীরিক্ষা শেষে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৮৫জন সেবাগ্রহীতাকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।
সেবা কার্যক্রম উদ্বোধন করেন জেলা গভর্নর লায়ন মুসলেহ উদ্দিন অপু পি এম জে এফ । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল এম জে এফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন, এম জে এফ , দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পি এম জে এফ লেডি গভর্নর লায়ন শিরিন আকতার কাশফী, জিএসটি লায়ন মোর্শেদুল হক রুবেল, ভিশন চেয়ারপারসন লায়ন আফরোজা বেগম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি, এসএফের প্রতিষ্ঠাতা লায়ন সালমা আদিল এম জে এফ, লায়ন মোস্তাফা কামাল, লায়ন আশিকুল আলম, লায়ন মনজুর আলম এবং লায়ন এডভোকেট মোখলেছুর রহমান, ও রিজিয়িন চেয়ারপার্সন লায়ন শওকত চৌধুরী এম জে এফ।
অনুষ্ঠানে পরিদর্শনে ছিলেন হিজ এক্সেলেন্সিস গণপ্রজাতন্ত্রী কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল।
স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন লিও ক্লাব অব চিটাগং গোল্ডেন সিটি ও এসএএফের সদস্যবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর বিশ্বব্যাপী লায়ন্স সদস্যদের নিজস্ব তহবিলের মাধ্যমে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার বিষয়টি তুলে ধরেন। তিনি প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে লায়ন্সের সেবা পৌঁছে দিতে ডায়নামিক সিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য সালমা আদিল ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ছানি অপারেশনের জন্য শনাক্তকৃত শতাধিক রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা প্রদানের বিষয়টি নিশ্চিত করেন।
উপস্থিত অতিথিবৃন্দ চন্দনাইশে প্রত্যন্ত এলাকায় লায়ন্স ক্লাব, লিও ক্লাব এবং এসএফের সুশৃঙ্খল আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।