Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ ফেব্রুয়ারি ২০২৪
০৯:৪৬ পূর্বাহ্ন

জাল ভোট দিতে গিয়ে আটক ২

অনলাইন ডেস্ক: election

নওগাঁ-২ আসনের নির্বাচনে জাল ভোট দিতে গিয়ে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলার ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের বস্তাবর দাখিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ধামইরহাট উপজেলার বীরগ্রামের সাজেদুরের ছেলে মাহমুদুর (১৯) ও একই এলাকার আব্দুল আলিমের ছেলে কারিমুল হোসেন (১৪)।  

বিষয়টি নিশ্চিত করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আরিফুর রহমান।

এর আগে সকাল ৮টা থেকে ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা।

নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত শহীদুজ্জামান সরকার, জাতীয় পার্টির তোফাজ্জল হোসেন, ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আখতারুল আলম ও আরেক স্বতন্ত্র প্রার্থী মেহেদী মাহমুদ রেজা প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের মোট ভোটার ছিল ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন।

ধামইরহাট ও পত্নীতলা চেয়ে উপজেলা নিয়ে নওগাঁ-২ আসন। ২৯ ডিসেম্বর এ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। এরপর নতুন করে আবারও নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news