Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Monday , ২০ এপ্রিল ২০২৬ | ০৪:৪৩ অপরাহ্ন

সবই আল্লাহর ফয়সালা: কনকচাঁপা

অনলাইন ডেস্ক ২০ এপ্রিল ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন নিয়ে বেশ আশাবাদী ছিলেন প্রখ্যাত কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা। কিন্তু সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির মনোনীতদের চূড়ান্ত তালিকা ঘোষণায় তার নাম আসেনি।

ফলে সে আশা যেন অনেকটা হতাশায় রূপ নিয়েছে কনকচাঁপা ভক্তদের কাছে। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন কণ্ঠশিল্পী।

ভরসা রেখেছেন সর্বশক্তিমান মহান আল্লাহ তায়ালার ওপর।

ফেসবুকের ওই স্ট্যাটাসে তিনি লিখেন, ‘আসসালামু আলাইকুম।

জীবনের যেকোনো পরিস্থিতিতেই আমি আলহামদুলিল্লাহ বলি। সবই আল্লাহর ফয়সালা।

সরাসরি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যুদ্ধ করলাম। তখনো নমিনেশন না পেয়ে আলহামদুলিল্লাহ বলেছি নির্দ্বিধায়। গ্রামের মানুষের প্রবল চাহিদার জন্য আবারও গেলাম সংরক্ষিত আসনের এই প্রসেসে। সেখানেও তারা আমাকে মূল্যায়ন করলো না। তবু্ও বলি আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে মঙ্গল রেখেছেন। জীবন তো এখানেই শেষ হয়ে গেলো না।’

কনকচাঁপা আরও লিখেন, ‘আপনারা যেভাবে আমার সাথে ছিলেন আশা করি সেভাবেই থাকবেন। আমি নিতান্তই সাদামাটা মানুষ। দল হয়তো ভেবেছে আমি ভাতের মাড় টাইপ মানুষ। কিন্তু আমি জানি এই দেশ আমার, গান ছাড়াও এ দেশকে দেওয়ার অনেক কিছু বাকি আছে। ইনশাআল্লাহ আমি আছি দেশের হয়ে, দশের হয়ে। আর কিছু যদি নাও পারি, মরে গিয়ে মাটিতে মিশে মাটি উর্বর করতে পারবো নিশ্চয়ই। আমার জন্য দোয়া করবেন।’

কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা।--সংগৃহীত ছবি