Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ ফেব্রুয়ারি ২০২৪
১২:৪৪ অপরাহ্ন

কক্সবাজারে স্পার নামে অসামাজিক কার্যকলাপ॥ ভুয়া সাংবাদিকসহ আটক ৩৮

আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার Cox's Bazar

দীর্ঘদিন ধরে কক্সবাজারে চলে আসছে স্পার নামে অসামাজিক কার্যকলাপ। বিশেষ করে পর্যটন এলাকার কলাতলির অনেক হোটেল, মোটেল ও গেস্ট হাউস গুলোতে এসব চলছে অনেকটা নিরবে। 

রোববার ১২ ফেব্রুয়ারি  ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওন অভিযান চালিয়েছে। 

বিজয়বাংলা নিউজকে ট্যুরিস্ট পুলিশ জানায়, কক্সবাজার 'হোটেল বীচ ওয়াল্ডে' স্পার নামে অসামাজিক কার্যকলাপ সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চলছে। এতে জড়িত থাকার কারণে গ্ল্যামার স্পা হাউসের ভুয়া সাংবাদিক পরিচয়ধারী পরিচালক সহ ৫ জন নারী এবং লাইট হাউজ এলাকার শিউলি কটেজ, ঢাকার বাড়ি কটেজে অভিযান পরিচালনা করে পুরুষ ও মহিলা সহ ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ট্যুরিস্ট পুলিশের চলমান অভিযান অব্যাহত আছে। পর্যটন এলাকা কেন্দ্রীক অপরাধ নিয়ন্ত্রণে ট্যুরিস্ট পুলিশ প্রশংসনীয় ভুমিকা রাখছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news