Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২১ এপ্রিল ২০২৬
০৬:২০ অপরাহ্ন

রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১৭৫৯ জন পরীক্ষার্থী

অনলাইন ডেস্ক 1759 candidates absent

রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে শান্তিপূর্ণভাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার বাংলা (আবশ্যিক) ১ম পত্র অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিনভার বোর্ডের আওতাধীন আটটি জেলায় মোট ২৭৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষাকে কেন্দ্রে কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ঘটেনি।

শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় মোট ১ লাখ ৪৯ হাজার ৫৭৫ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিল। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ৪৭ হাজার ৮১৬ জন শিক্ষার্থী। প্রথম দিনের পরীক্ষায় সর্বমোট ১ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে স্বস্তির বিষয় হলো, প্রথম দিনের পরীক্ষায় কোনো পরীক্ষার্থী কিংবা পরিদর্শক বহিষ্কৃত হননি।

বোর্ডের তথ্য অনুযায়ী, জেলাওয়ারী উপস্থিতির হার ছিল সন্তোষজনক। বোর্ডের বগুড়া জেলায় সর্বোচ্চ ২৮ হাজার ১৪৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ২৩৩ জন অনুপস্থিত ছিল।

সিরাজগঞ্জে ৪৬টি কেন্দ্রে ২৪ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ২৯২ জন অনুপস্থিত ছিল। রাজশাহীতে ৫৫টি কেন্দ্রে ২৩ হাজার ৩৮৩ জন উপস্থিত ছিল এবং ৩২৩ জন অনুপস্থিত ছিল। পাবনায় ৩১টি কেন্দ্রে ২১ হাজার ৯৯৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ২৮৩ জন অনুপস্থিত ছিল। নওগাঁয় ৩৯টি কেন্দ্রে ১৭ হাজার ৫৫৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল এবং ২৩১ জন অনুপস্থিত ছিল।

এ ছাড়া, নাটোরে ২৭টি কেন্দ্রে ১৩ হাজার ১৬৫ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং ১৮৬ জন অনুপস্থিত ছিল। চাঁপাইনবাবগঞ্জে ১৪টি কেন্দ্রে ১১ হাজার ৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় উপস্থিত ছিল এবং ১৪১ জন অনুপস্থিত ছিল। জয়পুরহাটে ১৭টি কেন্দ্রে মোট ৭ হাজার ৫৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয় এবং ৭০ জন অনুপস্থিত ছিল।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম. মোফাখখারুল ইসলাম বলেন, সব জেলাতেই পরীক্ষার পরিবেশ অত্যন্ত ভালো ছিল। কেন্দ্রগুলোতে কোনো প্রকার জটিলতা বা অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news