চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় কর্তৃক পরিচালিত টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর রামচন্দ্রপুরহাট দিহির মাঠ গ্রামস্থ এলাকায় সকাল সাড়ে ছয়টা হইতে দুই ঘন্টা অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য, নগদ অর্থ ও দুইজনকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলেন রামচন্দ্রপুরহাট দিহির মাঠ এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে শরিফুল ইসলাম ওরফে ভুট্টু (৪২) এবং এনামুল হকের মেয়ে আমেনা খাতুন (২৭) আটক করা হয়েছে। অভিযানকালে তাদের নিকট হতে মোট ১শত ৫৮ গ্রাম হেরোইন এবং ৮ লক্ষ ২০ হাজার ৯শত ১৪ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের পরিদর্শক রফিকুল ইসলাম মামলার বাদী হয়ে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।