Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ এপ্রিল ২০২৬
০৬:১৪ অপরাহ্ন

টাকা ছিল না বলে আমাকে জেলে পাঠানো হয়নি : রাজপাল

বিজয়বাংলা নিউজডেক্স : I wasn't sent to jail because I didn't have money: Rajpal

বলিউডের জনপ্রিয় অভিনেতা রাজপাল যাদব। পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের মুখে হাসির ঝিলিক। কিন্তু গত কয়েক বছর ধরে পর্দার পেছনের জীবনটা তার জন্য মোটেও হাসিখুশি ছিল না। ৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দিল্লির তিহার জেলেও কাটাতে হয়েছে তাকে। সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘ভূত বাংলা’। এর মধ্যেই নিজের জেল জীবন এবং সেই বিতর্কিত মামলা নিয়ে নতুন করে মুখ খুলেছেন এই অভিনেতা।

শুভঙ্কর মিশ্রের একটি পডকাস্টে অংশ নিয়ে রাজপাল যাদব দাবি করেন, তাকে জেলে যাওয়ার পেছনে মূল কারণ অর্থ ছিল না, বরং বিষয়টি ছিল নীতিগত এবং আরও গভীর। আলাপচারিতায় উঠে আসে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির প্রসঙ্গ। নওয়াজউদ্দিন এক সময় রাজপালকে অত্যন্ত দয়ালু ও সৎ মানুষ হিসেবে উল্লেখ করেছিলেন। 

রাজপাল বলেন, ‘একজন বড় তারকার কাছে ৫ কোটি টাকা শোধ করা কোনো বড় বিষয় নয়। মানুষ একদিন বুঝবে, এটা কেবল ৫ কোটি টাকার ব্যাপার ছিল না। আমার কাছে টাকা ছিল না বলে আমাকে জেলে পাঠানো হয়নি। ব্যাপারটা অনেক বড় এবং এটি একটি নীতিগত লড়াইয়ে পরিণত হয়েছিল।’

নিজের আক্ষেপ প্রকাশ করে রাজপাল আরও বলেন, ‘যদি সমস্যাটি কেবল ৫ কোটি টাকার হতো, তবে ২০১২ সালেই এর সমাধান হয়ে যেত। কিন্তু এই একটি জেদ বা সমস্যার কারণে শেষ পর্যন্ত ১৭ থেকে ২২ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।’

পুরো ঘটনার সূত্রপাত ২০১০ সালে। রাজপাল যাদব তার পরিচালিত প্রথম সিনেমা ‘আতা পাতা লাপাতা’-এর জন্য দিল্লির একটি সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে তিনি অর্থ সংকটে পড়েন। 

এ প্রসঙ্গে রাজপাল বলেন, ‘সিনেমা জগতে ১০০টির মধ্যে ৮০টি ছবিই ফ্লপ হয়। একটি ছবি ফ্লপ হওয়া মানেই এই নয় যে আপনি কারও সঙ্গে প্রতারণা করেছেন। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই সিনেমার বড় অংশের কাজ শেষ হয়েছিল। এই লড়াই আমি শুরু করিনি, কিন্তু আমার মাধ্যমেই এর শেষ হবে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news