Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২২ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ২

রাজশাহী প্রতিনিধি:- Bus-autorickshaw collision

রাজশাহীতে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেদেনা বেগম (৩৫) নামে এক নারী নিহত ও দুই জন আহত হয়েছেন। বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেদেনা বেগম রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের রেজ্জাকের স্ত্রী। আহতরা হলেন,নিহতের স্বামী রেজ্জাক এবং নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকার জানিকের ছেলে নাসির।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেদেনা বেগমকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অক্ট্রয় মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সরাসরি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন।

আহতদের মধ্যে নাসিরকে রামেক হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরদিকে রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news