Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ এপ্রিল ২০২৬
০৮:৪৪ অপরাহ্ন

ইউসেপ রাজশাহী রিজিওনে জেন্ডার ইক্যুায়ালিটি এ্যানালাইসিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:- Gender Equality Analysis in the Region

রাজশাহীতে গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে গ্রিভেট প্রজেক্টের অধিনে ইউসেপ রাজশাহী রিজিওনের সম্মেলন কক্ষে জেন্ডার ইক্যুায়ালিটি এ্যানালাইসিস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ এপ্রিল) কর্মশালায় লিঙ্গ সমতা নিশ্চিতকরণ এবং ইউসেপের শিক্ষা-প্রতিষ্ঠানে বালিকা এবং নারী প্রশিক্ষণার্থীদের বিভিন্ন বিষয়ে অগ্রাধিকার প্রদানে বিস্তারিত বিশ্লেষণ প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কর্মশালায় ফ্যাসিলিটিটেটর হিসেবে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের গ্রিভেট প্রজেক্টের জেন্ডার ইক্যুায়ালিটি স্পেশালিস্ট, জান্নাতুল ফেরদৌস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউসেপ রাজশাহী রিজিওনের রিজিওনাল ম্যানেজার মো. শাহিনুল ইসলাম।

উক্ত কর্মশালায় জেন্ডার ইক্যুয়ালিটি রিপোর্ট ডেসিমিনেশন ও এ্যাকশন প্ল্যান নিয়ে আলোচনা করা হয় এবং ইউসেপ রাজশাহীর ৪টি টেকনিক্যালস্কুল ও রাজশাহী টিভিইটি ইনস্টিটিউটের ২০২৬-২০২৮ সালের জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী রিজিওনের এ্যাডভাইজারি কমিটির সদস্য এবং রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রোজেটি নাজনীন, ইউসেপ রাজশাহী রিজিওনের চারটি টেকনিক্যাল স্কুলের হেড অব টেকনিক্যাল, জেন্ডার ফোকাল পারসনবৃন্দ, কো-জেন্ডার ফোকাল পারসনবৃন্দ, শিশুসুরক্ষা কমিটির প্রতিনিধিবৃন্দ, পবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ-এর স্টাফ রিপোর্টার কাজী নাজমুল ইসলাম, দৈনিক আমাদের রাজশাহী’র স্টাফ রিপোর্টার ইউসুফ আলী চৌধুরী, ব্লাস্ট রাজশাহীর কো-অডিনেটর সামিনা বেগম, সফলনারী উদ্যোক্তা রোকসানা পারভিন কণাসহ ইউসেপ রাজশাহী অঞ্চলের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, লিড ট্রেইনারগণ।

কর্মশালায় ইউসেপ বাংলাদেশ-এএকটি বৈষম্যহীন এবং অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন অতিথিবৃন্দ।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news