Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৬ এপ্রিল ২০২৬
০৪:৫৩ অপরাহ্ন

নিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: Convicted fugitive arrested

নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে  উপজেলার জোনাকী এলাকা  থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আনিসুর রহমান (৩৬)। তিনি উপজেলার জোনাকী গ্রামের দবির উদ্দিনের ছেলে। আনিসুর চারমাস ধরে সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুরের নামে ২০২৩ সালে আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা হয়। সেই মামলায় ২০২৫ সালে তাঁর সাজা হয়। সাজা হওয়ার পর থেকেই আনিসুর পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে  ওসি মাহবুবুর রহমানের নির্দেশনায় সহাকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে  রোববার  দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌতুকের মামলায়  সাজাপ্রাপ্ত আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার) বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news