Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ এপ্রিল ২০২৬
০৬:৩৮ অপরাহ্ন

কুষ্টিয়ায় পাখি ভ্যানচাপায় প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

অনলাইন ডেস্ক Madrasa student dies

কুষ্টিয়ার খোকসায় ভ্যানচাপায় ইছান আব্দুল্লাহ (৬) নামের এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মাদ্রাসাশিক্ষার্থী ইছান আব্দুল্লাহ উপজেলার শোমসপুর ইউনিয়নের বরইচারা গ্রামের রাজিব হাসানের ছেলে।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার খোকসা-শোমসপুর সড়ক সংলগ্ন রাজিনাথপুরে অবস্থিত তামিম ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসার শিক্ষার্থী ইছান আব্দুল্লাহ তার মায়ের সাথে স্কুলে যান। সে সময় শিক্ষার্থীর মা ভ্যান ভাড়া দেওয়ার সময় শিশু ইছান আব্দুল্লাহ দৌড়ে রাস্তা পার হতে যান। এ সময় অপর প্রান্ত থেকে আসা ব্যাটারিচালিত দ্রুত গতির ভ্যানের নিচে চাপা পড়েন শিশু শিক্ষার্থী ইছান আব্দুল্লাহ। স্থানীয়দের সহায়তায় শিশুটিকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ইছান আব্দুল্লাহর দাদা সাবেক ইউপি সদস্য বাবুল হাসান বলেন, প্রতিদিনের ন্যায় সকাল সাড়ে ৮টার সময় বাড়ি থেকে তারা বের হন। মাদ্রাসার সামনে ভ্যান থেকে নেমে রাস্তাপার হয়ে যাওয়ার সময় শোমসপুর থেকে খোকসা যাওয়ার পথে দ্রুতগতির ভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news