Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৭ এপ্রিল ২০২৬
০৭:০৮ অপরাহ্ন

বাদাম আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল যুবকের

অনলাইন ডেস্ক Young man killed in lightning strike

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ আরাফাত হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার খাসের হাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত হোসেন ছিলেন আবুবকর ছিদ্দিক মিঞার নাতি এবং মৃত আফছার মিয়ার ছেলে। তিনি স্থানীয় বাজারে একটি চায়ের দোকান পরিচালনা করতেন এবং পাশাপাশি কৃষিকাজের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় বাসিন্দা মো. আনোয়ারুল আজিম বলেন, আরাফাত একটি চায়ের দোকান চালাতেন। আজ দুপুরে তিনি বাদাম শুকাতে দিয়েছিলেন। বৃষ্টি শুরু হলে সেই বাদাম আনতে গেলে হঠাৎ বজ্রপাতে তার মৃত্যু হয়। রাত ৯ টায় দাইন মাঝি বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news