Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে মতপ্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক ওরিয়েন্টেশন

ছোটন সরদার Orientation on Freedom and Digital Security

রাজশাহীতে মতপ্রকাশের স্বাধীনতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত,  মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের দায়িত্বশীল ব্যবহার এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে  সোমবার (২৭ এপ্রিল) নগরের কুমারপাড়া এলাকার আমানা ভিলার কনফারেন্স রুমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বরেন্দ্র ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডো) ও মানুষের জন্য ফাউন্ডেশন  এর আয়োজনে   ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত ‘স্বাধীনতা: ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনটি পরিচালনা করেন বিডোর ‘স্বাধীনতা’ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সাইফুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে ছিলেন মো. মাজেদ আলী ও মো. তুহিন খান।

দিনব্যাপী বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীদের মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য শনাক্তকরণ, ডিজিটাল লিটারেসি এবং অনলাইন নিরাপত্তা বিষয়ে ধারণা দেওয়া হয়। এতে সাংবাদিক, মানবাধিকারকর্মী, যুবনেতা, সমাজকর্মী, উদ্যোক্তা, নারী নেত্রী ও শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচির শুরুতে নিবন্ধন ও পরিচিতি পর্ব শেষে প্রথম সেশনে মানবাধিকারের সর্বজনীন ঘোষণা এবং মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা হয়। পরবর্তী সেশনগুলোতে ভুয়া তথ্য চিহ্নিতকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল এবং ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহারের বিষয়গুলো গুরুত্ব পায়।

আলোচনায় বিশেষভাবে উঠে আসে ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি ও ডিজিটাল অধিকার—যা বর্তমান সময়ে নাগরিকদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি প্রযুক্তিনির্ভর অনলাইন সহিংসতা ও জেন্ডারভিত্তিক বৈষম্য মোকাবিলার উপায় নিয়েও দিকনির্দেশনা দেওয়া হয়।

আয়োজকেরা জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করাও জরুরি। এ ধরনের আয়োজন অংশগ্রহণকারীদের সচেতন করে তুলবে এবং তারা নিজ নিজ কমিউনিটিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।

অংশগ্রহণকারীদের মতামত ও প্রতিক্রিয়া গ্রহণ এবং ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকেরা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news