Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৮ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে জাতীয় আইন সহায়তা দিবস পালিত

ছোটন সরদার National Legal Aid Day

মঙ্গলবার  ২৮ এপ্রিল— জাতীয় আইন সহায়তা দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সকাল সাড়ে আটটায় নগরীতে একটি র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এলাকা ঘুরে আদালত (কোর্ট) চত্বর পদক্ষিণ করে। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। এতে ব্র্যাক, ব্লাস্ট (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট), মহিলা আইনজীবী সমিতি, দিনের আলো হিজড়া সংঘ, পরিবর্তন এবং আইন ও সালিশ কেন্দ্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‍্যালিতে অংশ নেওয়া ব্যক্তিরা আইনগত সহায়তা সবার দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনা খরচে আইনগত সহায়তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর এ বিষয়ে সচেতনতা বাড়াতে এমন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, আইনজীবী, বিভিন্ন সংগঠনের কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। অনুষ্ঠানে ‘সবার জন্য আইনগত সহায়তা’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news