Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ এপ্রিল ২০২৬
০১:০৯ অপরাহ্ন

অগত্যা বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই!

অনলাইন ডেস্ক Brother inevitably shows up at the bank with his sister's skeleton!

ব্যাংক থেকে টাকা তুলতে প্রয়োজন খোদ অ্যাকাউন্টধারীর উপস্থিতি। কিন্তু অ্যাকাউন্টধারী যে অনেক আগেই পরপারে পাড়ি জমিয়েছেন! ব্যাংকের কঠোর নিয়মের গ্যাঁড়াকলে পড়ে নিরুপায় হয়ে শেষ পর্যন্ত কবর খুঁড়ে মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হলেন এক ব্যক্তি। ভারতের ওড়িশা রাজ্যের কেওনঝড় জেলায় এই বিরল ও হাড়হিম করা ঘটনাটি ঘটেছে।

৫০ বছর বয়সী জিতু মুন্ডা নামে এক আদিবাসী ব্যক্তির বড় বোন কালরা মুন্ডা সম্প্রতি মারা যান। কালরার ব্যাংক অ্যাকাউন্টে জমা ছিল প্রায় ২০ হাজার রুপি। অভাবের সংসারে সেই টাকা তুলতে জিতু বারবার ব্যাংকের দ্বারে দ্বারে ঘুরেছেন। কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের সাফ কথা- টাকা নিতে হলে সশরীরে উপস্থিত হতে হবে অ্যাকাউন্টধারীকে। জিতু বারবার বোনের মৃত্যুর কথা জানালেও কোনো সমাধান পাননি।

ব্যাংক কর্মকর্তাদের অনমনীয় আচরণ আর অসহায়ত্বের চাপে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেন জিতু। শেষ পর্যন্ত তিনি কবর খুঁড়ে বোনের মরদেহের কঙ্কাল বের করে আনেন এবং তা নিয়েই সরাসরি ব্যাংকে গিয়ে হাজির হন। তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে, তার বোন সত্যিই মারা গেছেন এবং তিনি কোনো জালিয়াতি করছেন না।

কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হওয়ার এই ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেহাবশেষগুলো উদ্ধার করে পুনরায় দাফনের ব্যবস্থা করে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জিতু মুন্ডা একজন অশিক্ষিত ও সরল মনের মানুষ। ব্যাংকিং উত্তরাধিকার বা নমিনি সংক্রান্ত আইনি জটিলতা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না বলেই তিনি এমন অবাস্তব পথ বেছে নিয়েছিলেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর টনক নড়েছে প্রশাসনের। পুলিশের মধ্যস্থতায় এখন জিতু মুন্ডাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ওই টাকা তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন তাকে প্রয়োজনীয় সকল আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news