Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৯ এপ্রিল ২০২৬
০৫:২৬ অপরাহ্ন

নিয়ামতপুরে প্রায় আড়াই লাখ টাকার ৮০০টি ইয়াবা বড়িসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি:- Arrest 2

নওগাঁর নিয়ামতপুরে ৮০০টি ইয়াবা বড়িসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে  পুলিশ। থানা পুলিশের বিশেষ অভিযানে মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার নেহেন্দা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

 গ্রেপ্তারকৃত দুই ব্যক্তি হলেন মোশরাফুল ইসলাম (৪৫), বাবার নাম  কুদ্দুস মন্ডল এবং একরামুল হক (৪০), বাবার নাম আফাজ উদ্দিন। দুইজনের বাড়ি  উপজেলার সদর ইউনিয়নের নেহেন্দা গ্রামে।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ পুলিশ সুপার তরিকুল ইসলাম ও নিয়ামতপুর থানার ওসির  নির্দেশনায় নিয়ামতপুর থানার উপ পরিদর্শক (এসআই)আরিফুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক  (এএসআই) সিদ্দিকুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে  নিয়ামতপুর সদর ইউনিয়নের নেহেন্দা অভিয়ান চালিয়ে দুজনকে আটক করে। এসময় তাঁদের কাছ থেকে ৮০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২লাখ ৪০হাজার টাকা। 

 নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম)  বলেন, দুজনের বিরুদ্ধে   মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনে একটি মামলা করা হয়েছে। মামলায় দুইজনকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার (২৯ এপ্রিল) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news